প্রধানমন্ত্রী ও মতলববাসীর জন্য দোয়া চেয়েছেন উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

মতলব উত্তর (চাঁদপুর): মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মতলব উত্তর উপজেলাবাসীর জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বুধবার (১৯ এপ্রিল) ফরাজিকান্দি উয়েসীয়া শরীফে হযরত বোরহান উদ্দিন উয়েসী (রহঃ) এর মাজার জিয়ারত করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মতলব উত্তর উপজেলাবাসীর জন্য দোয়া করেন।

এর আগে উপজেলার সাড়ে পাঁচানী মাদ্রাসা ও এখলাছপুর মাদ্রাসা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। পরে তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলা তথা দেশবাসীকে জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ মোবারক।

এমএ কুদ্দুস আরও বলেন, আজকে আমরা বোরহান উদ্দিন উয়েসী (রহঃ) এর মাজার জিয়ারত করেছি। মহান আল্লাহ তায়ালা যাতে মতলববাসীকে শান্তিতে রাখেন সেজন্য দোয়া চাই। প্রতিটি মানুষ যাতে ভালো থাকতে পারে সেজন্য মহান তায়ালার কাছে দোয়া করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন।

এসময় ঢাকা আহাজারী বাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় শাহপুর খানকা শরীফে জৈনপুর পীর সাহেবের সাথে সাক্ষাৎ করেন ও ইফতারে অংশগ্রহণ করেন। সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ও মতলববাসীর জন্য দোয়া চান তিনি।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম