প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা মৎসবীজী দলের মাছের পোনা অবমুক্ত

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করে চাঁদপুর জেলা মৎসবীজী দল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মুখার্জি ঘাট এলাকায় প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।
এরপর চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, বিএনপির ৪৮ বছরের দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো অন্যায়, স্বৈরাচার ও জনগণের অধিকার হরণের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। জনগণের ভোটের অধিকার, বাকস্বাধীনতা, ন্যায়বিচার এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল, এখনও আছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এবং কৃষক-শ্রমিক, মৎস্যজীবীসহ খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।
অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, চাঁদপুরের মাটি নদী, মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষের মাটি।পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার ওপর নির্ভর করে লাখো মানুষের জীবন ও জীবিকা। মৎস্যজীবীদের জীবন-জীবিকা রক্ষা করা মানে চাঁদপুরের অর্থনীতিকে রক্ষা করা। নদী-খাল দখল ও দূষণ বন্ধ, মৎস্যসম্পদের সুরক্ষা এবং জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে যে কার্যক্রম এগিয়ে চলছে, তা আরও বেগবান করতে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। রাজনীতি হতে হবে মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়; জনগণের সেবা হবে রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।
চাঁদপুর জেলা মৎসবীজী দলের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা মৎসবীজী দলের সহ-সভাপতি সেলিম ঢালী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানী, সাধারণ সম্পাদক হানিফ বকাউল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মাঝিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম