হাজীগঞ্জ (চাঁদপুর): বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরস্তা বিশ্বরোড থেকে র্যালী শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ প্লাজার সামনে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহীম খলিল।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাসিবুল হাসান, ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি আবু তাহের, জয়নাল আবেদিন, শেখ বেলায়াত, মহররম আলী এবং চাঁদপুর জেলা শাখার সাবেক নেতারা।
ফম/এমএমএ/


