পুরানবাজার আখন বাড়ি হোসাইনিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদি ডাঃ আব্দুল হাই আখন্দ বাড়ির সমূখ্যে হোছাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক (নির্ধারিত জামা) বিতরণ করেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আকন্দ, সহ-সভাপতি মোঃ রাসেল আকন্দ,অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হারুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন,যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ আল মামুন, সহকারী শিক্ষক মাওলানা জাকির হোসেন, হাফেজ মাওলানা ইমরান হোসেন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুল কাসেম ও হাফেজ মাওলানা হান্নান প্রমূখ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আখন্দ জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইফুদ্দিন আহমেদ সেলিম নামের এক ব্যক্তি তার নিজ অর্থায়নে মাদ্রাসায় অধ্যয়নরত ১’শত ৭১ জন শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক (শিক্ষার্থীদের নির্ধারিত জামা ও পায়জামা) বিতরণ করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম