চাঁদপুর: চাঁদপুর জেলার প্রথম শহীদ মিনার পুরান বাজার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৮ ফেব্রুয়ারি) আবৃত্তি প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে।
ধারাবাহিক পথ চলার পঞ্চান্ন বছর। ‘সময় আলোকিত হোক একুশের চেতনায়’ এই প্রতিপাদ্য এইদিন বিকাল সাড়ে তিনটায় মধুসূদন উচ্চ বিদ্যালয় হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবিতা আবৃতি প্রতিযোগিতা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুরান বাজার ডিগ্রী কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক দুলাল চন্দ্র দাস।
উদযাপন পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকরাম খান।
প্রতিযোগিতা উপ পরিষদের আহবায়ক ধ্রুব রাজ বণিকের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজী, মিজানুর রহমান খান বাদল, প্রতিযোগিতা উপ পরিষদের সদস্য সচিব ইয়াকুব বিন সাইদ লিটন। বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক ও আবৃত্তিকার লিপি দাস এবং আবু বক্কর সিদ্দিক।
উদযাপন পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান জানান,একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাঁদপুর পৌরসভার সহযোগিতায় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতাও শেষ হয়েছে। জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে একুশ ফেব্রুয়ারি উদযাপন কর্মসূচি শুরু হবে। এরপর প্রভাত ফেরি, শপথ অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ । বিকালে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সভাপতিত্ব করবেন উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর প্যানেল মেয়র মোঃ আলী মাঝি।
ফম/এমএমএ/


