পুরাণবাজারে ব্যবসায়ী ফাহিম খানের  উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ 

চাঁদপুর: চাঁদপুরে শহরের পুরাণ বাজারের তরুণ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফাহিম খান রমজান ঈদ উপলক্ষে বুধবার ( ১৯ এপ্রিল) সকালে তামাক পট্টি অবস্থিত নিজ গদিঘর সেলিম ব্রাদার্স থেকে, ১ নং ওয়ার্ডের অসুস্থ অসহায় ও দরিদ্র মানুষের জন্য লুঙ্গি,শাড়ি কাপড় ও থ্রি পিসের ব্যবস্থা করেন।
যাতে করে সবার মাঝে ঈদের আনন্দ বিরাজমান থাকে। সাধারণ মানুষের  প্রয়োজনে এগিয়ে আসা কে,সবাই  প্রশংসা করেছেন। তাই মোঃ ফাহিম খানের জন্য সবাই দোয়া চেয়েছেন।তিনি যেন  সব সময়  সহযোগিতা করতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে।
উল্লেখ্য, ফাহিম খান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক সেক্রেটারি মরহুম আব্দুল লতিফ খানের নাতি ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও ব্যবসায়ী হাজী মোহাম্মদ সেলিম খানের একমাত্র ছেলে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম