চাঁদপুর:এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের পর চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের আরও ৭ জন শিক্ষার্থী GPA-৫ অর্জন করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শিক্ষাবোর্ডগুলো এসব পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।
প্রকাশিত প্রথম ফলাফলে প্রতিষ্ঠানটির ২১৯ জন শিক্ষার্থী GPA-৫ পেয়েছিল। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর নতুন করে আরও ৭ জন শিক্ষার্থী GPA-৫ অর্জন করায় মোট GPA-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে।
ফলাফল পুনঃনিরীক্ষণের পর GPA-৫-এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ফম/এমএমএ/



