পিএসসি’র সদস্য মাকসুদ পাটওয়ারীকে চাঁদপুরস্থ ঢাবি সংগঠনের অভিনন্দন

চাঁদপুর লঞ্চঘাটে পিএসসি’র সদস্য মাকসুদুর রহমান পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চাঁদপুরস্থ ঢা’বি সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁদপুর: চাঁদপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন “চাঁদপুরে ঢাবিয়ান এর পক্ষ থেকে পিএসসি’র সদস্য ও সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারীকে চাঁদপুরস্থ ঢাবি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকালে তিনি চাঁদপুর লঞ্চ ঘাটে এসে পৌছলে ঢাবি চাঁদপুরস্থ সংগঠনের সদস্যরার তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরস্থ ঢাবির আহবায়ক অধ্যাপক আলমগীর বাহার, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, চাঁদপুরস্থ সংগঠনের সাংগঠনিক সম্পাদক চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ ইউছুফ আলী খান, প্রচার সম্পাদক প্রভাষক মাসুদ পারভেজসহ অনন্যরা।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম