কচুয়ায় বসতঘরে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি!

কচুয়া (চঁঅদপুর): কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের এক ক্ষদ্র ব্যবসায়ীর ঘরে বিশেষ কায়দায় সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ জুলাই) মধ্যরাতে ওই গ্রামের পূর্ব মনপুরা আবু বকর মাস্টারের ছেলে মনির হোসেন বসতঘর থেকে লুট করে স্বর্ণালংকার,নগদ টাকা ও মোবাইল ফোনে নিয়ে যায়। এঘটনায় গৃহকর্তা মনির হোসেন বাদী হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ উল্লেখ করে গৃহকর্তা মনির হোসেন বলেন, শুক্রবার রাতে পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ রাত ২টায় প্রাকৃতিক ডাকে সাড়া দিলে আমি ঘুম থেকে উঠে দরজা খোলা অবস্থা দেখতে পাই। এরপর দেখি আমার মোবাইল ফোন নেই, ঘরের ভিতরে আলমারি খোলা ও এলোমেলো অবস্থা রয়েছে। পরে ডাক চিৎকার করলে সবাই এগিয়ে আসে। ঘরের বাইরে বের হয়ে দেখতে পাই বসত ঘরের পিড়ার সিঁধ টেকে অবস্থা। ঘরে থাকা আলমারির ড্রয়ারে খুলে দেখি ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৮৫ হাজার টাকাসহ নিয়ে যা চোর।

স্থানীয় ইউপি সদস্য জানান, যার ঘরে সিধ কেটে চুরি হয়েছে, সে আমার আপন বড় ভাই। এই ঘটনায় তদন্ত করে দ্রুত চোরদের গ্রেপ্তারের দাবি জানাই।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম