ফরিদপুর: সোমবার (৫ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মোট তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ঝুকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫০হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



