
কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
শনিবার (১৪ জুন) দুপুরে নূরপুর আমিন বাড়িতে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা মিজানুর রহমান মিঠুর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহছানুল হক মিলন।
ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শাহ আলম পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সহ-সভাপতি আজিজ মাস্টার ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন,উপজেলা বিএনপির সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শরফুদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন,মাহবুব আলম, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আজাদ আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নয়ন,পৌর যুব দলের সাধারন সম্পাদক কাজী ফরহাদ হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার শামসুল হক, বিএনপি নেতা তাবারক উল্লাহ,কেন্দ্রীয় আইন ছাত্র ফোরামের আহ্বায়ক এমএ ফয়েজ।
এসময় উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন খোকন,ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.ইসমাইল হোসেন আবেগ,সাধারণ সম্পাদক রইজ উদ্দিন,সহ-সভাপতি কাউছার হোসেন,ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি বোরহান র্মিজা, ফ্রান্স শাখার প্রবাসী ফোরামের নেতা বেলায়েত হোসেন,কুয়েত প্রবাসী ফোরামের সভাপতি ফারুক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি সুমন পাঠানসহ ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


