নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই : রেবেকা সুলতানা

চাঁদপুর: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পদ্মফুল মার্কায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা মুন্না পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও উঠোন বৈঠক করেন।
রোববার (১৯ মে) সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার আব্দুল করিম পাটওয়ারী সড়ক, কলেজ রোড, কালীবাড়ি, রেলওয়ে প্লাটফর্ম, জোড়পুকুর পাড়, প্রফেসর পাড়া, হাজী মহসিন রোড, ছায়াবাণী মোড়, স্বর্ণখোলা, ফয়সাল কমপ্লেক্স, বাস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন মার্কেট ও বিভিন্ন এলাকার অলিতে-গলিতে, পাড়া-মহল্লায়, বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে দোয়া ও পদ্মফুল মার্কায় ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে রেবেকা সুলতানা মুন্না বলেন, প্রতিহিংসা নয় আমি প্রতিযোগিতায় বিশ্বাসি। ভোটাররা যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দিবে, সেই বিজয়ী হবে। মানুষ এখন অনেক সচেতন, মানুষ যোগ্য ব্যাক্তিকেই ভোট দেয়। আমার নির্বাচনী মার্কা হচ্ছে পদ্মফুল। উপজেলা উপজেলায় সৎ ও আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণের কল্যান কাজ হবে। আমি উপজেলা নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ। আগামী ২১ মে আপনারা আমাকে পদ্মফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
নির্বাচনী প্রচারণা ও শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রেবেকা সুলতানা মুন্না বালিয়া ইউনিয়ন পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান, রণাঙ্গনের সাহসী বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা মরহুম রাজ্জাকুল হায়দার খান সিমুর জ্যেষ্ঠ কন্যা।
তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে ২০০৪ সালে প্রাণি বিজ্ঞান বিষয়ে বিএসসি অনার্স সম্পন্ন করেন। পড়াশুনার পাশাপাশি তিনি ছাত্র রাজনীতি সাথে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন কলেজ ছাত্রলীগের কমনরুম বিষয়ক সম্পাদক।
এছাড়াও রাজনীতির সকল কর্মকাণ্ডে দৃঢ়তার কাজ করে গেছেন সেই ১৯৯৬ থেকে বর্তমান সময়ে। চাঁদপুরের জাতীয় নির্বাচনগুলোতেও সক্রিয়তার সাথে দায়িত্ব পালন করেছেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম