
চাঁদপুর: চাঁদপুর জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের দারুসসালাম জামে মসজিদসহ মৈশাদী ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২১অক্টোবর ) বাদ জুমআ মৈশাদী পাটওয়ারী বাড়ি দারুসসালাম জামে মসজিদেসহ মৈশাদী ইউপি’র বিভিন্ন মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন দারুস সালাম মসজিদের ইমাম ও শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান।
ফম/এমএমএ/



