চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় সাড়ে ৫ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি কম সময়ে নদী পারাপারের জন্য মতলবের ধনাগোদা নদীর উপড় দিয়ে একটি ঝুলন্ত সেতু নির্মাণ।
তারই প্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির অনুরোধে ঝুুলন্ত সেতু নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব পৌরসভা মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, কাউন্সিলর পারভেজ মিয়াজী, সারোয়ার সরকার লিখন, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক ফয়সাল সরকার প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



