ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি, প্লাটিনাম জয়ন্তী প্রথম মিলন মেলা ও রেজিষ্ট্রেশন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামি ৩০ জানুয়ারি, শনিবার ব্যাপক আয়োজনে প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ১৯৫১ সালে প্রতিষ্ঠিত ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়টি ৭৫ বছর অতিক্রম করছে। এ সুদীর্ঘ সময়ে অসংখ্য শিক্ষার্থী এ বিদ্যাপীঠ থেকে বিদ্যার্জন করে দেশ-বিদেশে মানুষের সেবায় নিজেদের নিবেদিত করেছেন। বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে সর্বশেষ ২০২৫ সাল পর্যন্ত যেকোনো প্রাক্তণ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে প্লাটিনাম জয়ন্তী উৎসবে অংশগ্রহণ করতে পারবে।
সোমবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে  প্লাটিনাম জয়ন্তী উদযাপনের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. নিজাম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব আনোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ বেপারী ও মিরন হোসাইন মিয়াজী বিদ্যালয়ের সভাপতি ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ান মজুমদার রানার সভাপতিত্বে সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, প্রধান শিক্ষক জোৎস্না আক্তার, আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান একেএম মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোবারক হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন, মো. বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলম বিটু, শাহজালাল মজুমদার, গোলাম মোস্তফা মুশু, সাইফুল ইসলাম সেলিম, নাসিম চৌধুরী, আলমগীর হোসেন, নজরুল ইসলাম স্বপন, জসিম মুন্সী, মহসিন মোল্লা, সালাউদ্দিন, ফয়সাল কবির, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য তাসনিম মাহমুদ প্রমুখ। বক্তব্য শেষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিনিয়র শিক্ষক মোজাম্মেল হোসেন ও মাসুদ মোল্লার যৌথ উপস্থাপনায় সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী শাহিদুল ইসলাম। এরপর জাতীয় সংগীত পরিবেশনের পর উদ্বোধনী সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
এর আগে অতিথিদের ফল দিয়ে বরণ করে নেন, শিক্ষার্থীরা। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম