দুই খালের পুন:খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : উপকৃত হবে ৫ হাজার কৃষক

চাঁদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসবেন। এই দিন তিনি জেলার শাহরাস্তি খোর্দ্দ খাল ও সদরের ঘোষেরহাট বিশ্বখাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন। এই দুই খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে দুই উপজেলার খাল সংলগ্ন এলাকার ৫ হাজার ২৮৮জন কৃষক উপকৃত হবে।

শুক্রবার (১৫ মে) সদর উপজেলা ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানাগেছে।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, সদর উপজেলার ঘোষেরহাট খালটির পুন:খনন কাজ হবে ১১ কিলোমিটার। এর মধ্যে চাঁদপুর সদরের ডাকাতিয়া নদীর শাহতলী থেকে শুরু হয়ে মতলব দক্ষিণ উপজেলা মাষ্টার বাজার পর্যন্ত ৮ কিলোমিটার। মাষ্টার বাজার থেকে মেঘনা ধনাগোদা নদী পর্যন্ত ৩ কিলোমিটার। এতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৪লাখ টাকা। এই খারের দুই পাড়ের ১ হাজার ১ একর জমির মালিক ২হাজার ৫শ’ কৃষক উপকৃত হবে।

অপরদিকে শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর খোর্দ্দ নামক স্থান থেকে শুরু করে কচুয়া উপজেলার শৈলখালি পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার পুন:খনন হবে। এটিতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯লাখ টাকা। খালের পাড়ের ২৪১ হেক্টর জমির মালিক ২ হাজার ৭৮৮জন কৃষক উপকৃত হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম