চাঁদপুর: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন পত্র উওোলন করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি মনোনয়নপত্র উওোলন করে বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশকজন নেতাকর্মী।
ফম/এমএমএ/



