অতিরিক্ত গ্যাস ব্যবহার করায় চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাহিদার তুলনায় অতিরিক্ত গ্যাস ব্যবহার করায় চাঁদপুরের ৭টি প্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ফখরুল হোসাইন।

জরিমানাকৃত প্রতিষ্ঠাগুলো হচ্ছে-স্যাটকো সিএনজি স্টেশন ২০ হাজার টাকা, ইন্ট্রাকো সিএনজি স্টেশন ১০ হাজার টাকা, ওয়ান মিনিট ১০ হাজার টাকা, আজিজিয়া রেস্তোরা ৫ হাজার টাকা, টি টাইম (আল ইমরান রেস্টুরেন্ট) ৫ হাজার টাকা, চাঁদপুর হোটেল ৩ হাজার টাকা, শুভেচ্ছা ভলকানাইজিং ২ হাজার টাকা।

বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১২ ধারার ২ উপধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেন এবং চাহিদার চেয়ে অতিরিক্ত গ্যাস ব্যবহারে প্রতিষ্ঠান মালিকদের সতর্কতা করে দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেনচাঁদপুর বাখরাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক এবং চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম