ঢাকা ও চাঁদপুরের ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণ

চাঁদপুর:  ঢাকা ও চাঁদপুরের ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচ ও আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ জুন) চাঁদপুর স্টেডিয়ামে বইরি  আবহাওয়ার মধ্যে দিয়ে চাঁদপুর ক্রিকেটারদের আয়োজনে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ক্রিকেট ম্যাচে উভয় দল যুগ্ন-চ্যাম্পিয়ন হয়েছে।
প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রিকেটারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট হেলাল হোসাইন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য এডভোকেট হেলাল হোসাইন বলেন, খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে আমাদের শারীরিক গঠন ও মস্তিষ্কের ক্ষতিকর বিষয় থেকে আমাদের মুক্ত রাখে। সমাজের বিভিন্ন ঘৃণিত কাজ থেকে আমাদের দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।
বক্তব্য তিনি ঢাকা থেকে আগত ক্রিকেটারদের উদ্দেশ্য করে বলেন আপনারা বৃহত্তর ঢাকা সিটিতে বসবাস করেন। এবং সেখানে মাদক সেবন ও ক্রেতা বিক্রেতা সহ নানান ধরনের ঘৃণিত ও অপরাধমূলক সংগঠিত হয়ে থাকে।আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যেন এই ধরনের অসামাজিক ও অপরাধমূলক কোন কাজে যাতে কোনোভাবে জড়িত না হয় সেদিকে দৃষ্টি রাখবেন। পড়াশোনার পাশাপাশি আপনাদের সন্তানদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে চেষ্টা করবেন।
এসময় অঙ্গীকার ক্রীড়া চক্রের সভাপতি সাংবাদিক কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী জুলফিকার আলি ভুট্রো, মিজানুর রহমান, মাহাতাব রাসেল, হেলাল গাজী, জামিল হোসেন, ক্রীড়া সংগঠক সুমন দাস, মহসিন পাটওয়ারী, কেএম জামাল, সবুজ কাজী, জসিম খান, ঢাকার সাবেক ক্রিকেটার বোরহান উদ্দিন, জাহিদ হাসান, কিরন, মিঠুন,সহ আরো অনান্যরা।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম