ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখা প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী

চাঁদপুর: বর্ণিল আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখার প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০২৪ ব্যাপক  উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দিনভর চাঁদপুর বাবুরহাট মডেল টাউন কলেজ ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

“এ্যালামনাই রিইউনিয়ন-২০২৪” অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। কলেজের আট বছরের সকল শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে  উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে। রং-বেরঙের নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে পুরো বাবুরহাট কলেজ ক্যাম্পাস। প্রিয় কলেজের জমকালো আয়োজনে মুগ্ধ শিক্ষার্থীরা। সারাটাদিন তাদের মধ্যে ছিল হাসি, আনন্দ-উল্লাস। শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্ক জাগ্রত করতেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখার এই অনুষ্ঠান  মিলন মেলায় রুপ নেয়।

সকাল ১১টায় পায়রা উড়িয়ে শিক্ষার্থী পুনর্মিলন অনুষ্ঠানের  উদ্বোধন করেন  ড্যাফোডিল পরিবারের সিইও ড. নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

প্রতিষ্ঠানের চাঁদপুর শাখার  অধ্যক্ষ শিবলি সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সাবেক লিয়াজো অফিসার ও ড্যাফোডিল পরিবারের সদস্য এমদাদুল হক মিলন প্রমুখ।

উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের সদস্য জাফর খান ও রুবেল খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল ফয়সাল ফরাজী। এই কলেজের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল মিজি নয়ন ও স্মৃতিচারণ করেন শিক্ষার্থী ফাতেমা আক্তার কেয়া।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনায় ছিলেন কলেজের শিক্ষার্থী মোঃ শাহাদাত হোসেন গাজী, মেহজাবিন সুলতানা ও ফাইজা পাটওয়ারী।
পুনর্মিলনী এই অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখা  সহস্রাধিক শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম