চাঁদপুর সরকারি মহিলা কলেজে চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

চাঁদপুর সরকারি মহলিা কলজেরে রডে ক্রসিন্টে র্কতৃক প্রশক্ষিণ এর সনদপত্র বতিরণ করনে অত্র কলজেরে অধ্যক্ষ প্রফসের মোঃ মাসুদুর রহমান।

চাঁদপুর: রেডক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ইউনিট কর্তৃক মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল)  কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক গুলে জান্নাত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক।

তিন দিন ব্যাপী (২৬ এপ্রিল হতে ২৮ এপ্রিল, ২০২৬) প্রশিক্ষণে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম