ডিসেম্বর মাসেই রাজাকারদের তালিকা প্রণয়ন

আগামী ডিসেম্বর মাসেই রাজাকারদের তালিকা প্রণয়ন হয়ে যাবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, রাজাকারদের তালিকা করার জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে আইন পাস হয়েছে। আগামী ডিসেম্বর মাসেই রাজাকারদের তালিকা প্রণয়ন হয়ে যাবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য দায়িত্ব দিয়ে কমিটি করে দেয়া হয়েছে। এ ব্যাপারে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলবেন।-খবর জনকন্ঠ অনলাইন।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম