‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, কোন টালবাহানা জনগণ মেনে নেবে না’

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা  এবং ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের মহান স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক বিশাল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) সকালে ছেংগারচর পৌর পার্টি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার।

প্রধান অতিথির বক্তব্যে  চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেন, দেশের সংকট কাটাতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এই মুহূর্তে দেশের সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প কিছু নেই। দলীয় সরকার ক্ষমতায় আসলেই দেশের সংকট পুরোপুরি কেটে যাবে।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের সুস্পষ্ট দাবী চলতি বছরের ডিসেম্বর মধ্যেই সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন পিছানোর কোন সুযোগ নেই। নির্বাচন নিয়ে কোন টালবাহানা জনগণ মেনে নিবে না।  ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে।

ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ- সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা অ্যাড. শরীফ মুহাম্মদ ফেরদৌস শাহীন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনিসুজ্জামান আনিস, ছেংগারচর পৌর যুবদলের সহ-সভাপতি আলম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, যুগ্ম আহ্বায়ক জয়নাল পাটোয়ারী পিনু।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও মিলাদ দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ বোরহান উদ্দিন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম