চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুর এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতনামা আনুমানিক (৬০) বসয়ী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর নৌ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে ঘটনাস্থল এলাকায় একটি মরদেহ নদীতে ভাসতে দেখেন কয়েকজন। এরপর বিষয়টি চাঁদপুর নৌ থানা পুলিশকে জানানো হয়। তবে ওই নারীর পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে আসি। আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেছি। মহিলার শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফম/এমএমএ/



