চাঁদপুর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদ সাহেবের সহধর্মিণী, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির ‘মাতা’ রহিমা ওয়াদুদের মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড; সেলিম আকবর সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদ এর সহধর্মিণী দেশের রত্নগর্ভা একজন মা’, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির ও মমতাময়ী মাতা ‘ ০৬ মে ২০২৩ ইং তারিখে শনিবার দূপুর ১২ টায় ঢাকার নিজ বাসগৃহে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ফম/এমএমএ/



