
চাঁদপুর: চাঁদপুর শহরের বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাংলাদেশ গ্রুপ থেকে ফেডারেশন ভুক্ত অনন্যা নাট্যগোষ্ঠীর সক্রিয় সদস্য ফাতেমাতুজ জোহরার উপর এক বখাটে ইভটিজার মামুন ঢালী গত বুধবার রাতে বাবুরহাট বাসার সামনে এই হামলার ঘটনা ঘটায়। গুরুতর আহত হলে বুধবার রাতেই তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ফাতেমা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফাতেমাতুজ জোহরার উপর হামলার প্রতিবাদে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থিয়েটার ফোরামের সভাপতি শহিদ পাটোয়ারীর সভাপতিত্বে চাঁদপুর থিয়েটার ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাত দিনের মধ্যে যদি ইভটিজিংকারী ও ফাতেমার উপর হামলাকারী মামুন ঢালীকে আটক করা না হয় তাহলে সাংস্কৃতিক ও নাট্য কর্মীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।তাছারা ফাতেমার মতো আর কোনো সাংস্কৃতিক ও নাট্য কর্মী এ ধরনের ইভটিজিংকারীর হাতে হামলার স্বিকার না হয়। এই সন্ত্রাসী মামুন ইতি পূর্বে ইভটিজিং করার অপরাধে মোবাইল কোটের মাধ্যমে পক্ষকালের সাজা ভোগ করে জেল হাজত হতে বের হয়ে মরিয়া হয়ে উঠে। এই সন্ত্রাসীকে স্হানীয় কতৃপয় কিছু ব্যাক্তি ইন্দুন দিয়ে থাকছে বলে ও দাবী তোলা হয়।
এ সময় বকরকব্য রাখেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহা সচিব হারুন আল রশিদ,চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি তপন সরকার,বর্নমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক গোবিন্দ মণ্ডল,উদিচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জহির উদ্দীন বাবর,অনন্যা নাট্য গোষ্ঠীর সদস্য মেহেদী হাসান রানা।
ফম/এমএমএ/



