
চাঁদপুর : চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি বলেন, কয়েকটি পরিকল্টনা ঠিকমত করতে এ অভিযানটা সফল হবে। খালগুলোর মুখ গুলো বন্ধ করে রাখলে আমাদের অভিযানটি খুব সহজ হয়ে যায়। অসাধু জেলেরা যখন জাটকা নিধনে আসে তখন তারা জোট বেঁধে আসে। এরজন্যে সঠিক পরিকল্পনা করে তাদেরকে আটকাতে হবে, যেন জাটকা নিধন করতে না পারে।
জেলা প্রশাসক বলেন, গতবারের মত এবারেও খালগুলোর মুখ বন্ধ করে দেয়া হবে। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে যেন অস্থায়ী কোন বাজার না বসে।
তিনি সভার সম্পর্কে বলেন, একমাস পরে আরেকটি রিভিউ সভা হবে, সাথে সাথে কিভাবে আর ভালো করা যায় তার সম্পর্কে আলোচনা করা হবে। অভিযান শেষে যেসব নৌকা আটক হবে, সেগুলো নিলাম করা হবে।
জেলা প্রশাসক বলেন, সবার প্রতিশ্রুতি বদ্ধ হওয়া দরকার। এ মৌসুমটাতে বেশিরভাগ যারা জাটকা নিধন করে তারা আসলেই প্রকৃত জেলে নয়৷ তারা এ মৌসুমটাই বেছে নেয় অবৈধভাবে উপাজর্নের জন্যে। যেকোন তথ্য পেলে আমরা তা মূল্যায়ন করি। আমাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই। আজকের যেসব আলোচনা হয়েছে তার মধ্যে ৮০ শতাংশ যদি পালন করতে পারি তাহলে আমাদের অভিযান সফল হবে।
সভায় বক্তব্য রাখেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম মোসা।
সভার আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, জেলা মৎস বনিক সমিতির সভাপতি মানিক জমাদার, জাতীয় মৎসজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তছলিম বেপারী, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, কান্ট্রি ফিসিং বোট মালিক সমিতির সভাপতি শাহআলম মল্লিক প্রমূখ।
ফম/এমএমএ/


