
চাঁদপুর: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামের শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ।
বুধবার ( ১৩ মাচ ) উদ্বোধনী ম্যাচে আল আমিন একাডেমির সাথে জয় লাভ করে চাঁদপুর গনী মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম সহ অংশগ্রহণকারী দলের শিক্ষক ও খেলোয়াড়রা।
এসময় এই টুর্নামেন্ট এ অংশ গ্রহনকারী ৪ টি দলের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
উদ্বোধনী ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আলআমিন একাডেমী হাই স্কুল এন্ড কলেজ। তারা ৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ইলিয়াস ১৭ ও তাওমিদ ১৫ রান করেন।
গনি মডেল হাই স্কুল ১১০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ২৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান করেন । দলের পক্ষে ব্যাটা হাতে অয়ন ৩১, ইয়াসিন এবং মুনতাসির ২০ রান করেন । গনি মডেল হাই স্কুল ৩ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়েন।
ফম/এমএমএ/


