জাটকা ধরায় ১২ জেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ পুলিশ

চাঁদপুর : নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ১২ জেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ১১ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৮টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টার অভিযানে চাঁদপুর নৌ থানা পলিশ মেঘনা নদীতে জাটকা ধরায় সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের মিনি কক্সবাজার ও শিলাচর নামক স্থান থেকে ১২ জেলেকে গ্রেপ্তার করেন। একই সাথে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা এবং ১১৫ কেজি জাটকা।

গ্রেপ্তার জেলেরা হলেন-শরীয়তপুর জেলার গোসার হাটের মো. বিল্লাল (২৭), মো. সোহেল মাতবর (২২), মো. জামাল বেপারী (২০), মো. দেলোয়ার হোসেন (২৪), মো. মাইদুল ইসলাম (১৯), মো. দুলাল মোল্লা (৪৬),  মো. লুৎফর মোল্লা (২৭), মো. ফরহাদ বেপারী (১৯), নাহিদ গাজী (২২), সোলেমান ফাজাল (২২), মো. লুৎফর রহমান (২৬) ও মো. শাহাদাত বেপারী (১৩)।

ওসি আরও বলেন, গ্রেপ্তার জেলেদের আদালতে পাঠানো হয়েছে। জব্দৃকত জাটকা স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ এবং মাছ ধরার দুটি কাঠের নৌকা নৌ থানা হেফাজতে রয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম