চাঁদপুর : নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রমে জাকটা ধরার দায়ে ৮ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান। আটকদের মধ্যে ৬ জনকে ১০ দিন করে কারাদন্ড, ১জনকে ৩ হাজার টাকা জরিমানা এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।
বুধবার (২০ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আজ ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত সদরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরায় হাতে নাতে ৮ জেলকে আটক করা হয়। একই সাথে জব্দ করা হয় ১লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা।
জব্দ নৌকা দুটি কোস্টগার্ড হেফজাতে এবং জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো. মনির হোসেন, নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনিল বিহারী নাথ সহ কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
ফম/এমএমএ/



