চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণে ১০ ইঞ্চির নিচে ছোট সাইজের ইলিশ (জাটকা) জব্দ করা হয়েছে। বছর জুড়েই জাটকা আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মতলব বাজারের ম্যাক্সি স্ট্যান্ড হতে ৪০ কেজি (১ মণ) জাটকা জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাটকা ইলিশ এতিমখানায় বিতরন করা হয়।
উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও ক্ষেত্র সহকারী।
ফম/এমএমএ/



