চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ও ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযেগ ও নির্বাচনী পথসভা করেছেন চাঁদপুর-৩ আসনের ঈগল প্রতীকের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজরাজেশ্বর ইউনিয়নের আচ্কা বাজার, পাটওয়ারী বাজার, বাঁশগারি ও ইব্রাহীমপুর ইউনিয়নের ঈদগাঁ বাজারে নির্বাচনী পথসভা এবং গণসংযোগ করেন।
সভায় ড. শামছুল হক ভূঁইয়া বলেন, একজন ভোটার একজন বিচারক। আপনাদের আদালতে আমি ঈগল প্রতীক নিয়ে হাজির হয়েছি। জাতীয় ও আন্তর্জাতিক ভাবে জননেত্রী শেখ হাসিনা একটি গ্রহনযোগ্য ভোট উপহার দিতে চান। সেই লক্ষ্যে নেত্রী সকল প্রার্থীদের বলেছেন তোমারা জনতার আদালতে যাও। জনতার আদালতে যে জয়ী হবে তাকেই আমি বরণ করে নিব।
তিনি আরও বলেন, আপনারা কারো হুমকি-ধমিকতে ভয় পাবেননা, জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৭ জানুয়ারী কেন্দ্র গিয়ে ভোট দেওয়ার পরিবেশ পাবেন। আপনার ভোট আপরি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। জননেত্রী শেখ হাসিনা কথা দিয়ে করা রাখেন। অমি অনুরোধ করবো জনগণ যেন শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা সকল প্রার্থীর করা উচিত।
তিনি বলেন, চরাঞ্চলের মানুষের অনেক দু:খ কষ্ট রয়েছে। নদী ভাঙ্গল প্রতিরোধ, নতুনচরে ভূমি দস্যুতা, পুলিশ দিয়ে জেলে পরিবারকে হয়রানি না হয় এবং মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমি সর্বেচ্চ স্বচেষ্ট থাকবো।
রাজরাজেশ্বর ইউনিয়নের পাটওয়ারী বাজারে নির্বাচনী সভায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পদক অ্যাড. জহিরুল ইসলাম, রাজরাজেশ^র ইউপির সাবেক চেয়াম্যান আব্দুর রাজ্জাক চোকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রধানিয়া, যুবলীগ নেতা ঢালী শুক্কুর, খান বাজারের মালিক হাজী লতিফ খান। কোরআন তেলোয়াত করেন হাফেজ মো. শাহ আলম।
অপরদিকে ইব্রাহীমপুর ইউনিয়নের ঈদগাঁ বাজারে সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোতালেব শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, যুবলীগ নেতা ইয়াছিন হাওলাদার, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মনির হোসেন, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, সাদ্দাম হোসেন। কোনআন তেলোয়াত করেন মাওলানা আবুল কালাম।
ফম/এমএমএ/



