কচুয়ায় ওলামা ও শ্রমিকদল নেতা গ্রেফতার

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় নাশকতার ঘটনায় বিএনপি সমর্থিত জাতীয়বাদী ওলামা দলের উপজেলা সভাপতি ও শ্রমিক দলের নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার সঙ্গীও ফোর্স নিয়ে কচুয়া বাজার থেকে উপজেলা ওলামা দলের সভাপতি নুর আহমদ ও শ্রমিক দল নেতা মাহবুর রহমানকে আমুজান বাজার থেকে গ্রেফতার করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদেরকে বিকেলে চাঁদপুরের আদলতে পাঠানো হয়েছে।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম