মতলব উত্তর (চাঁদপুর): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান (সিআইপি) ঈগল প্রতীক গ্রহণ করেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান সকল আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক পাওয়ার পর এম ইসফাক আহসান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার লক্ষ্যে আজ ঈগল প্রতীক গ্রহণ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমি প্রার্থী হয়েছি। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
ইসফাক আহসান আরও বলেন, আমার প্রতিদ্বন্ধি প্রার্থী রয়েছে। আমার জনপ্রিয়তা দেখে নৌকার প্রার্থী আমার সমর্থকদের উপর হামলা, অত্যাচার, নির্যাতন শুরু করে দিয়েছে। সন্ত্রাসী করে নির্বাচনের পরিবেশ নস্ট করতে পারবে না। আমি ১০০ ভাগ আশাবাদী জনগণ আমাকেই ঈগল প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক রতন ফরাজি, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল সরকার, জেলা ছাত্রলীগ নেতা আবু সায়েম, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান সহ নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/আরাফাত/



