চাঁদপুর: শহরে অবস্থানরত ছাত্র শিবিরের সাবেকদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড দারুস সালাম ইসলামিক সেন্টারে দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ছাত্রজীবনে ইসলামী আদর্শের পতাকা বহনকারী ভাইরাই আজ সমাজের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিচ্ছেন। তাদের অভিজ্ঞতা ও আদর্শ চর্চার ধারাবাহিকতা ইসলামী আন্দোলনকে আরো সুদৃঢ় করবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে আদর্শিক ও নৈতিক ভিত্তিতে গড়ে তুলতে সাবেক ছাত্র নেতাদের অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান সম্পদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
তিনি বক্তব্যে বলেন, সকল মান অভিমান ভুলে আজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। এজন্য সাবেক ভাইদের জন্য যে কোন দায় নিতে তিনি প্রস্তুত।
শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট ব্যাংকার এসএম মিজানুর রহমান,সদর থানা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান,অফিস সম্পাদক ওমর ফারুক, প্ৰশিক্ষণ সম্পাদক মাওলানা আবু আহমেদ, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আব্দুল হাই লাভলু, শহর জামায়াতের কর্ম পরিষদ সদস্য ১০ নং ওয়ার্ড জামায়াতের আমির গোলাম মাওলা,৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ফারুক হোসেন প্রমুখ।
ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা শিহাব উদ্দিন সেলিম, শাকিরউল্লাহ জুবায়ের, মোসাদ্দেক আল আকিব, মাহমুদ হাসান, রাব্বি বকাউলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শহর ও জেলা জামায়াতের নেতারা, সাবেক ছাত্রনেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন।
ফম/এমএমএ/


