চিহ্নিত স্বার্থান্বেষী মহল দেশকে অদৃশ্যভাবে গিলে খাচ্ছে

চাঁদপুরে ইসলামী আন্দোলন ওয়ার্ড কমিটির শপথ গ্রহণ

চাঁদপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর শাখার ১৫ নম্বর ওয়ার্ড কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের ব্যাংক কলোনী মর্ডান শিশু একাডেমি প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন এবং নব কমিটির নেতাদের শপথ করান সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

ওয়ার্ড সভাপতি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শহর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী শরীফ মৃধা, সদস্য মাহবুব ইমরান মাসুম, মডার্ণ শিশু একাডেমীর অধ্যক্ষ ওমর ফারুকসহ ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ৫ আগস্টের পরে ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ হাসিলে আমরা মরিয়া হয়ে উঠেছি। ওই সমস্ত চিহ্নিত স্বার্থান্বেষী মহল দেশকে অদৃশ্যভাবে গিলে খাচ্ছে। দেশকে পুনরায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সকল অন্যায় অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করছে। তাই যারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম