
চাঁদপুর: জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুরের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৩০ জানুয়ারি ) বিকেল সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান , সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে সভায় সভাপতি তার বক্তব্যে বলেন চিকিস্যা সনদ দেয়ার ক্ষেত্রে ডাক্তারকে তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। লিগ্যাল এইডের কার্যক্রম আগের চেয়ে অনেক ভালোভাবে কার্যক্রম এগিয়ে চলছে। আমাদের সেবার কার্যক্রম শুধুমাত্র সদরে নয় সারা উপজেলায় আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাই।
সভাপতি তার বক্তব্যে আরো বলেণ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। আগামী দিনে আমাদেও বাংলাদেশ হবে আরো সুন্দও ও সুষ্ঠ। এ লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ ) সারোয়ার জাহানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোঃ আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী , স্বাধীনতাপদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বেসরকারী কারা পরিদর্শক আবু নঈম পাটওয়ারী দুলাল, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেল সুপার ফোরকান ওয়াহিদ, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডঃ শাহজাহান মিয়া, জেলা তথ্য অফিসার তপন চন্দ বেপারী, জেলা মহিলা বিষয়ক কর্মকতা নাছিমা আক্তার , জীবনদীপ মানব উন্নয়ন সেবামূলক সংস্থার সভাপতি অ্যাডঃ বিনয় ভুষন মজুমদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, বিচার বিভাগের বিচারক , প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ উপস্থিত সকল সদস্যকে বিচার বিভাগ চাঁদপুরের প্রকাশনার ২০২৪ সালের বর্ষপঞ্জি তুলে দেন।
ফম/এমএমএ/


