চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকালে চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শাহজালাল পাটোয়ারী সভাপতিত্বে ও জিয়াউল হক মিলন পাটোয়ারী সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খানজাহান জাহান আলী কালু পাটোয়ারী ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা চান্দ্রা বাজার নূরীয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ সালাহউদ্দিন চাঁদপুরী।
এসময় ইফতার বিতরণ কালে অতিথি বৃন্দ গণ বলেন, চান্দ্রা বাজার বাজার মানব কল্যাণ সংগঠন টি আত্ম সামাজিক উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে গরীব অসহায়, দুস্থ মানুষ দের নিয়ে বিভিন্ন সময় সংগঠন সদস্যরা কাজ করে থাকেন। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের সদস্যরা দল মত নির্বিশেষে সমাজ উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকেন। বিশেষ করে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে এই সংগঠনের সদস্য প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে।
তারা তাদের শ্রম, মেধা ও অর্থ দিয়ে এ সংগঠনের মাধ্যমে ইউনিয়নের গরিব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জয়নাল আবেদিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য দেলোয়ার গাজী, ফরহাদ হোসেন, মনির হোসেন, খালেক গাজী, সাইফুল জমাদার, মজিবুর রহমান পাটোয়ারী, আঃ সালাম আখন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরিশেষে সংগঠনের সকল সদস্য, প্রবাসী সহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয় ।
ফম/এমএমএ/



