চাঁদপুর সরকারি কলেজ পদার্থবিদ্যা বিভাগের আয়োজনে বসন্ত বরণ

চাঁদপুর: ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল বসন্ত বরণ ১৪৩০।

দেশীয় সাজ সজ্জায় কলেজের মূল ভবনের ২০৬ নং কক্ষে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু বসন্ত বরণ অনুষ্ঠান। পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঞ্চালনায় বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

আহা আজি এই বসন্তে কিংবা আজি বসন্ত জাগ্রত দ্বারে কিংবা বসন্ত এসে গেছে, কখনও ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত প্রভৃতি গান, কবিতা এবং নেচে গেয়ে সম্পূর্ণ অনুষ্ঠানস্থলকে মাতিয়ে রেখেছে চাঁদপুর সরকারি কলেজ পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীবৃন্দ। সাথে ছিল পিঠা পুলির উৎসব। পিঠা খেয়ে প্রশংসা করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করায় পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরো বড় পরিসরে সকল বিভাগের উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, সহকারী অধ্যাপক জিসান আহমেদ সরকার, প্রভাষক গোপাল কৃষ্ণ ভৌমিক এবং প্রভাষক মোহাম্মদ এনামুল হকের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা নাচ, গান এবং কবিতায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়।

বসন্ত বরণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং ছাত্র নেতৃবন্দ উপস্থিত থাকায় বিভাগীয় প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন বাহার সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম