
চাঁদপুর: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে চাঁদপুর সরকারী কলেজ ক্যাম্পাসে ৩ দিনব্যাপি বর্ণিল আয়োজনে প্রকাশনার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শেষ দিন বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে প্রকাশনা স্টল পরিদর্শন করেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান।
তিনি বলেন, অনেক মনোমুগ্ধকর বই এবং বিশেষ করে তরুণদের মনের খোরাক দেওয়ার মতো অনেক সুন্দর সুন্দর বই এখানে রয়েছে। আমরা জেনেছি উনাদের উৎসব চলমান থাকবে। ইসলামী ছাত্র শিবির বরাবরই যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য এধরণের কাজ করে থাকে। ছাত্র শিবির মেধার রাজনীতি করে তাই অন্যান্য মেধাবীরাও তাদের ভালোবাসে। তাদের দ্বারা কোন অন্যায়, চাঁদাবাজি, দূর্ণিতি, হত্যা, সন্ত্রাস, ধর্ষণ এমন কোন অভিযোগ ইসলামি ছাত্র শিবিরের বিরুদ্ধে নাই। আমরা আপনাদের অনুরোধে করব দেশ, জাতি, গণতন্ত্র এবং ইসলামের পক্ষে কাজ করতে আপনার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরের কাছে দিন।
৩ দিন ব্যাপী প্রকাশনা উৎসবে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি মোঃ মোহররম আলী।
এসময় তার সাথে ছিলেন শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম খান সবুজ, জামায়াত নেতা আলমগীর বন্দুকসী, চাঁদপুর সরকারি কলেজ ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ তানমীম রায়হানসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ফম/এমএমএ/


