চাঁদপুর সদরে ৬০ হাজার মিটার কারেন্টজালসহ জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদরের মেঘনা নদীতে যৌথ অভিযানে ৬০ হাজার মিটার কারেন্টজাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানাগেছে, বিশষ কম্বিং অপারেশন-২০২৪ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, হাইমচর এর যৌথ উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং
জব্দকৃত জাটকা স্থানীয় গরিব, দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুর রহমানসহ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম