চাঁদপুর: চাঁদপুর সদরে মেঘনা নদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল এবং নিষিদ্ধ চাই অপসারণে বিশেষ কম্বিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২০ হাজার মিটার কারেন্টজাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
রাতে এসব তথ্য জানান, চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, জব্দকৃত জাটকা গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রে এ আর এম জাহিদ হাসান এর নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ফম/এমএমএ/



