চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের রঙ্গের গাঁও গ্রামে মাটিবাহী ট্রাক চাপায় ওমর ফারুক নামে দুই বছর দুই মাস বয়সী শিশু নিহত হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ওই গ্রামের বউ বাজারের সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু ফারুক ওই এলাকার প্রবাসী আব্দুল আজিজের ছেলে।
ঘাতক ট্রাকের মালিক শিলন্দিয়া এলাকার সুমন এবং চালক ছিলেন ওই এলাকার বিল্লাল।
স্থানীয়রা জানান, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি চক্র ঘটনাস্থলে আসে। এই ঘটনার সংবাদ না করার জন্য চেষ্টা চালায়।
তবে দুর্ঘটনায় নিহত শিশুর ছবি দিয়ে ব্যাক্তিগত ফেসবুকে পোস্টদেন কল্যাণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনি পাটওয়ারী।
ফম/এমএমএ/



