
চাঁদপুর: চাঁদপুর শহরের বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সন্মানে শহর সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দৈনিক চাঁদপুর দিগন্তের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সম্পাদক লাইব্রেরী ও ফোরামের উপদেষ্টা এডঃ শাহজাহান খান, চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের নিবার্হী সদস্য আবদুস শুকুর মস্তান।
সাংবাদিক ফোরামের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারীর সভাপ্রধানে ও সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের উপদেষ্টা বেলায়েত হোসেন, মাওঃ আবু আহমেদ, দৈনিক চাঁদপুর দিগন্তের সহ সম্পাদক জামাল আহমেদ আখন্দ, মফস্বল সম্পাদক রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান ভুইয়া।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পত্রিকার কর্মর্রত সাংবাদিকবৃন্দ।
ফম/এমএমএ/



