চাঁদপুর আউটার স্টেডিয়ামের ঈদ জামায়াত কমিটির প্রস্তুতিমূলক সভা

চাঁদপুর: প্রতি বছরের ন্যায় এবার ও পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে  চাঁদপুর আউটার স্টেডিয়ামের ঈদ জামায়াত কমিটির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল)বাদ আছর এ উপলক্ষে শহরের বিষ্ণুদী রোডস্থ  কমিটির সভাপতি এ্যাডভোকেট সেলিম আকবরের বাসভবনে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি এ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান পাটোয়ারীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, , সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ খাঁন, এ্যাডভোকেট কাজীহ আঃগফুর, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর খাঁন, এ্যাড আক্তার সরকার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটন, প্রচার সম্পাদক শরিফ সরকার, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী ও সন্মানিত সদস্য মোঃমফিজুর রহমান মিজি প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়-ঈদ জামায়াতের  নিরাপত্তা জোরদার করা হবে এবং সিসি ক্যামেরাসহ মাস্ক ও সাস্থ সুরক্ষা ব্যবস্থা রাখা হবে,এবং পরবর্তি মিটিং এ নামাজের সময় নির্ধারন করে জানিয়ে দেওয়া হবে।আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত করা হয়।এ সময় সকল সদস্যদের নিয়ে সভাপতি এ্যাডভোকেট সেলিম আকবরের বাসভবনে ইফতারের আয়োজন করা হয়।
ফমএমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম