চাঁদপুর শহরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য অস্বাভাবিক বেশি, কম দামে পণ্য কিনে একদর প্রদর্শন, ভোক্তাদের সাথে দাম কষাকষিসহ বিভিন্ন অনিয়ম রোধে চাঁদপুর শহরের কাপড়ের দোকান, কসমেটিস্ক দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছেন  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তাদের এসব হয়রানি ও প্রতারণা থেকে মুক্তি দিতে বুধবার দুপুরে জেলা শহরের হকার্স মার্কেট সম্মুখীন তামান্না ক্লোথ স্টোর ও পাশ্ববর্তী আরেকটি ডিপার্টমেন্টাল স্টোর সহ বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় দুটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯/(ক)৩৭ ও (খ)৪০ ধারা মতে  দশ হাজার করে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তবে ব্যবসায়ীদের সতর্ক করতে প্রাথমিক অবস্থায় জরিমানার পরিমাণ সীমিত রেখে তাদেরকে সচেতন হতে বলা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের  সহকারি পরিচালক নুর হোসেন, অফিস সহকারী ইউসুফ মিয়াসহ পুলিশ সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম