চাঁদপুর শহরের আবরার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরের ইলিশ চত্বর এলাকায় আবরার হোটেলকে পরিস্কার পরিচ্ছন্নতা না থাকায় ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের বেঞ্চসহকারী খোকন চন্দ্র শীল এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যা থেকে শহরের আবরার হোটেল, ক্যাফে ঝীল, তালতলা কালাম বিরানী হাউজ ও বিপনীবাগ রিজিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা না থাকায় আবরার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, অভিযানকালীন সময়ে হোটেল মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে ফ্রিজে যেন রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে না রাখা হয়। কারণ তাদের এই তৈরী খাবার শহরের লোকজনকেই খাওয়ানো হয়।

অভিযানে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম