চাঁদপুর: ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৫-২৬ রোটারী বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নবাগত প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তফা (ফুল মিয়া) পিএইচএফ ও সেক্রেটারী রোটা. নাজিমুল ইসলাম এমিল আরএফএসএম।
১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তাঁদের নেতৃত্বে গঠিত বোর্ড অব ডিরেক্টর্স নিয়ে ক্লাবের দায়িত্বপালন করবেন।
কমিটির অন্যরা হলেন- আইপিপি রোটা. অ্যাড. মো. নজরুল ইসলাম পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৬-২৭) রোটা. অ্যাড. পলাশ মজুমদার আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট রোটা. উজ্জ্বল হোসাইন, রোটা. মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, এমসি ও রোটা. গোপাল চন্দ্র সাহা পিএইচএফ, সেক্রেটারী ইলেক্ট (২০২৬-২০২৭) রোটা. মো. রফিকুল ইসলাম আরএফএসএম; জয়েন্ট সেক্রেটারী রোটা. শাহিন আক্তার, রোটা. হাবিবুর রহমান পাটোয়ারী পিএইচএফ, রোটা. ইবনে আজম (সাব্বির) আরএফএসএম ও রোটা. কাজী মিজানুর রহমান আরএফএসএম; ট্রেজারার রোটা. বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান আরএফএসএম; ডিরেক্টর-ক্লাব সার্ভিস রোটা. সঞ্জয় কুমার অধিকারী আরএফএসএম, ডিরেক্টর-ভোকেশনাল সার্ভিস রোটা. জুয়েল হাসান আরএফএসএম, ডিরেক্টর-কমিউনিটি সার্ভিস রোটা. মো. কবির হোসাইন খান আরএফএসএম, ডিরেক্টর-ইন্টারন্যাশনাল সার্ভিস রোটা. মাঈনুল হক (জীবন) আরএফএসএম, ডিরেক্টর-ইয়ূথ সার্ভিস রোটা. সাইফুল ইসলাম (রনি) আরএফএসএম, বুলেটিন এডিটর রোটা. রেদওয়ান রহমত উল্লাহ (সম্রাট) আরএফএসএম, জয়েন্ট বুলেটিন এডিটর রোটা. মানিক লাল দেবনাথ আরএফএসএম, চীফ সার্জেন্ট-অ্যাট-আর্মস্ রোটা. মো. মাইনুদ্দিন আরএফএসএম; সার্জেন্ট অ্যাট আর্মস রোটা. অ্যাড. ভাস্কর দাস আরএফএসএম, রোটা. মো. ফয়সাল আহমেদ ফরাজী আরএফএসএম, রোটা. মো. মহসিন ভূঁইয়া আরএফএসএম ও রোটা. গাজী মো. মোহসেন কাদের, আরএফএসএম।
উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাব প্রতিষ্ঠিত হয়। সেসময় চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট হিসেবে মরহুম ডা. নূরুর রহমান এবং চার্টার সেক্রেটারী হিসেবে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক মরহুম প্রফেসর জালাল ইউ. আহমেদ দায়িত্ব পালন করেন। প্রতি বছরই পালবদলের মাধ্যমে চাঁদপুরের বিশিষ্টজনরা এই ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন।
ফম/এমএমএ/



