চাঁদপুর রঘুনাথপুরে লোকমান ফকিরের দরবার শরীফে মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (রহ:) উপলক্ষে

চাঁদপুর: সুফি সাধক হজরত খাজা লোকমান আলী ফকির চিশতীর (রহ:) দরবার শরীফের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে পবিত্র ওরস শরীফ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব রঘুনাথপুর বাজার সংলগ্ন লোকমান আলী ফকির চিশতীর (রহ:)এর মাজার প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন খেদমতকারী মাও. দেলোয়ার মাস্টার। মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
অনুষ্ঠান আয়োজন ও দায়িত্বে ছিলেন লোকমান ফকিরের বক্ত জাকির হোসেন মজুমদার, জাকির হোসেন মিয়াজী, বিল্লাল হোসেন খান, দেলোয়ার মিয়াজী, শাহাদাত মজুমদার, মাও. মুনসুর আহমেদ, সৈয়দ হোসেন, মিজান খান, বিল্লাল হাজীসহ বিভিন্ন তরীকতের বক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া শেষে সবার মাঝে তাবারক বিতরন করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম