চাঁদপুর মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেফতার ১১

চাঁদপুর : চাঁদপুরের মেঘনা নদীতে বাল্কহেডে অভিযান চালিয়ে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখাসহ রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে স্থানে উৎকীরন ও সুকানি যোগ্যতা সনদ না থাকার অপরাধে ১১ টি বাল্কহেডের সুকানিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ভোরে চাঁদপুর শহরের মোলহেড এবং রাজরাজেশ^র ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে অভিযান চালিয়ে এসব সুকানিদের গ্রেপ্তার করেন চাঁদপুর নৌ থানার এসআই মিঠুন বালাসহ সঙ্গীয় অফিসার ফোর্স।

এসব তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার সুকানিরা হলেন-আরিফুল ইসলাম (২৪), মো. আলমগীর খান (৪০), মোশারফ হোসেন (৩৫), কামাল হোসেন (৪৫), ইমন হোসেন (৩৬), মো. নাঈম (২৩), মো. জলিল হাওলাদার (৫০), মো. ইউসুফ (৩৫), মো. ইব্রাহীম (২৪), মো. ইব্রাহীম (২৪) ও মো. ইমরান বেপারী (২৮)।

ওসি বলেন, গ্রেপ্তার সুকানিদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) এর বিভিন্ন ধঅরায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং জব্দকৃত ১১টি বাল্কহেড চালকদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম